গবেষণার মডেল অর্গানিজম জেব্রাফিশের খোঁজে ফ্রান্সের গবেষক দলের বাকৃবিতে ভ্রমণ
প্রকৃতিতে লুকিয়ে আছে নানা রহস্য। সেই রহস্য উদ্ঘাটনে গবেষণার মাধ্যমে নিজের গণ্ডি পেরিয়ে যেতে হয় বহুদূর কখনো মাঠে, কখনো জলে, কখনো সমুদ্র পেরিয়ে অচেনা কোনো দেশে। এই গবেষণার তাগিদেই সুদূর ফ্রান্স থেকে একদল গবেষক ছুটে এসেছেন প্রকৃতি কন্যা খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রাঙ্গণে । উদ্দেশ্য একটাই প্রাকৃতিক জলাশয় থেকে জেব্রাফিশ সংগ্রহ। গায়ে ডোরা কাটা…
